আন্তর্জাতিকভাবে দায়িত্ব পেলেন পলক

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০২ পিএম, ১২ জুন ২০১৭

তথ্য প্রযুক্তিবাংলাদেশের তথ্যপ্রযুক্তির ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যুক্ত হলো। আবারও আন্তর্জাতিকভাবে দায়িত্ব পেলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তরুণদের নিয়ে কাজ করা বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি ও অলাভজনক সংস্থা আইজাক(ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন ইকোনোমিক অ্যান্ড কমার্সিয়াল সার্ভিসেস) বাংলাদেশের অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তিনি।

১২৮ টি দেশে কাজ করা আইজাকসংস্থাটি ইউএনডিপি’র এফিলিয়েটেডভুক্ত, ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত এবং ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। ফলে এই মনোনয়ন তরুণদের নিয়ে পেশাদার ও উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের জন্য কর্মযজ্ঞ ও উদ্ভাবন ভাবনা সম্প্রসারণের সুযোগ এনে দিলো। সেই সাথে বিশ্বব্যাপী প্রতিবছর যে ২০ হাজার তরুণকে ইন্টার্নশীপ করার সুযোগ দেয়া হয় তাতে বাংলাদেশী তরুণদের সরব ও গৌরবময় উপস্থিতির ক্ষেত্র তৈরি হলো।

এর আগে গত বছরের ১৬ মার্চ নেতৃত্বগুণে পেশাদারি কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়ণে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে পলককে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ সম্মাননায় ভূষিত করে।

আপনার মতামত লিখুন :