সাংবাদিক আব্দুল হক’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ফেনী সংবাদদাতাঃ>>>
ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব ফেনী অফিসের সাবেক প্রধান মরহুম সাংবাদিক আব্দুল হক’র ০৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বিকাল ০৫ টায় ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু, সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, শাহাজালাল রতন, সাবেক সাঃ সম্পাদক শুকদেব নাথ তপন, ফেনী প্রেসক্লাবের সভাপতি আজাদ মালদার, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাঃ সম্পাদক শেখ ফরিদ আত্তার, স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাঃ সম্পাদক জহিরুল হক মিলন, ফেনীর বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির আহমদ প্রমুখ।

পরে দোয়া মাহফিলে সাংবাদিক আব্দুল হক’র আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাইফুল্লাহ।


