নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরের মায়ের মৃত্যুতে শোক

প্রেস বিজ্ঞপ্তিপ্রেস বিজ্ঞপ্তি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫২ পিএম, ২৪ মার্চ ২০২৬

সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকায় বসবাসকারী নবাবপুরবাসীর সংগঠন “নবাবপুর ইউনিয়ন সমিতি, ঢাকা” এবং স্বেচ্ছাসেবী সংগঠন “আল আমিন ইয়্যুথ সোসাইটি”।

এক শোকবার্তায় সংগঠন দু’টির নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করা হয় এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার তাওফিক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :